রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৭

১৮টি বোমা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রূপসা মহাশ্মশান ঘাট মন্দিরের প্রবেশ পথের পাশ থেকে ১৮টি বোমা উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা খুলনা নগরীর পুরাতন রূপসা ফেরিঘাট এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসব বোমা উদ্ধার করে।
র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোসতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের ও মন্দিরের দর্শনার্থীদের কাছ থেকে খবর পেয়ে র‍্যাব জায়গাটি ঘিরে রাখে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানে একটি কাগজের প্যাকেটে ১৬টি এবং খোলা আরও ২টি বোমা উদ্ধার করা হয়। এগুলো রাতে রূপসা নদীর তীরে ইকোপার্কের পাশে নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য র‌্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে।