শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৯

পানছড়িতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় পানছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেককাটা, শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব, মোঃ বাহার মিয়া ও ৩ নং সদর ইউপি চেয়ারম্যান জনাব, নাজির হোসেন ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এই সময় আওয়ামী লীগের সভাপতি জনাব, মোঃ আবদুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জনাব, বিজয় কুমার দেব।