শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১২

শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাজে ফিরেছেন কারখানার শ্রমিক। ঢাকা গাজীপুরের শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন আপাতত শান্ত রয়েছে। আজ শনিবার সকাল থেকে গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও খোলা রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।