শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৬

বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ। ঢাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এ বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার জনাব, মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।