শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫১

অভিযানে গ্রেফতারের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকা রাজধানীতে ৫৩৮ জনকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময় ২৯টি মামলা করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।
অভিযানকালে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫টি মোবাইলফোন, ২টি চাকু, ১টি প্রাইভেট কার, ১টি মোটরসাইকেল, ১৩ হাজার ৮২০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।