বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২১

অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র ও ইয়াবাসহ লক্ষ্মীপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ফরাজিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরাজিবাড়ির মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান প্রকাশ শান্ত (৩০) এবং আল আমিনের ছেলে মো. শরিফ (২৬)।
তাদের কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল ও একটি বেসবল ব্যাটসহ ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, হোসাইন মো. রায়হান কাজেমী।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।