ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে আব্দুল বারী (২৫) নামে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১টার দিকে রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী ওই এলাকার বদরুল্লাহর ছেলে। তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজপাড়া থানার ওসি জনাব, আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের সদস্যরা এখনো থানায় মামলা করতে আসেননি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে ও ময়নাতদন্ত করা হবে।
তিনি আরো বলেন, মামলা না হওয়া পর্যন্ত খুনের কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি। মামলা হলে বিস্তারিত জানা যাবে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।