বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২

ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, প্রাথমিক তথ্যানুযায়ী নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বারোবাজার ও এর আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম বা বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। পরিচয় পাওয়ার পর মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।