ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা পটুয়াখালীর মির্জাগঞ্জে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাঈদ খান (৫) মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের শহিদুল ইসলাম শাহীন খানের ছেলে ও বাজিতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। আজ শুক্রবার সকালে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন সিকদার।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. তৌহিদুজ্জামান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ দিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।