ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। নোয়াখালীর বাণিজ্য নগরী চৌমুহনীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার আওতায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
চৌমুহনী পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত অনুষ্ঠানে হিন্দু বৌদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় নারায়ণ মজুমদারসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।