বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪২

হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী সাব রেজিস্টার জামে মসজিদ পেশ ইমাম বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ বক্তা ছিলেন ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান রশীদী (তালতলী হুজুর, বরগুনা) এবং হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম ফিরোজী, মুহতামিম, তাকওয়া নূরানী হিফজি মাদ্রাসা, গৌরনদী। উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, কুয়েত প্রবাসী সমাজসেবক ইলিয়াস বীন শওকত, সিনিয়ার সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার, মো. লিটন খান, এ এস মামুন, পৌর বিএনপি’র সদস্য মোঃ বজলু প্যাদা, সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের মহতামিন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”