মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৯

প্রধান আসামির মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান আসামির মৃত্যুদণ্ড। শিশু সাব্বির (১৪) হত্যা মামলার প্রধান আসামি আরফিন মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আর এ ঘটনা ঘটেছে ফরিদপুরে।
সোমবার (৩ আগস্ট) বিকালে এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ আগস্ট পূর্ব শত্রুতার জেরে সাব্বিরকে ডেকে নিয়ে একটি নির্মাণাধীন ভবনের ১২ তলায় হত্যা করা হয়। পরদিন শ্রমিকরা তার লাশ উদ্ধার করলে নিহতের মা নাজমা বেগম কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করলেও নাজমা বেগম বলেন, আসামি এখনো পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করে আদালতের রায় কার্যকরের দাবি জানান তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. আজিজুর রহমান (বিকু) বলেন, দীর্ঘ ছয় বছর পর আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এখন পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে দণ্ড কার্যকর করা জরুরি।