মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১০

বন্যাদুর্গতদের মাঝে সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যাদুর্গতদের মাঝে সেবা পৌঁছাতে হবে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার জনাব, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত বা এককভাবে নয়, বরং সরকারি-বেসরকারি সকল সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় যথাযথ সেবা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ হলো সকলকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এর মূল টার্গেট হতে হবে দেশের সাধারণ জনগণ।
বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বান্দরবান জেলার জেলা প্রশাসক জনাব, মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার এমপি জনাব, সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের এমপি এডভোকেট জনাবা, মাধবী মারমা। এছাড়াও সভায় জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।