ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি করা ১৫ মাস বয়সী এক শিশুকে ১৩ ঘণ্টার ঝটিকা অভিযানে উদ্ধার করেছেন পুলিশ, আর এ শিশু চুরি করা ঘটনা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বারান্দা থেকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নাছিমা বেগম (২৫) ও তাঁর স্বামী বোরহান উদ্দীন (৩০)। নাছিমার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর এলাকায় এবং তাঁর স্বামী বোরহানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মালিনিমুরা এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।