মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৯

অবৈধ অটোরিকশা বন্ধে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে রাঙামাটিকে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন রাঙামাটি অটোরিকশা চালক ও মালিকরা।
আজ সোমবার (৬ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে শহরে সব অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ।