ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা পাবনার চাটমোহরে। নিহত ভ্যানচালক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে নাসের আলী (৪৪)।
বুধবার রাত সাড়ে ১০টায় ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ জনাব, অলিউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি গলাকাটা রক্তাক্ত অবস্থায় নাসের পড়ে আছে।
তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে । আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) জনাব, আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।