বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪

প্রশিক্ষণ শেষে গাভি ও সনদপত্র বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের কালাইয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে গাভি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়া সম্প্রদায়ের মাঝে গাভি ও সনদপত্র বিতরণ করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।