শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৪

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনায় দেশের বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দুপুর ১টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।