শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

ডাকাত গ্রেফতার এবং অস্ত্র-গুলি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের ডাকাত দল জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন, আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।