রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৪

সচেতনতামূলক শোভাযাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতালে। আজ শনিবার সকালে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এ সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালট্যান্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।