মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৩

বজ্রপাতে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে মা-ছেলের দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়। ‎বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার দিকে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী তাকে বলেন, বাইরে শুকাতে দেয়া খড়ের পাতা তুলে আনতে হবে। পরে মা-ছেলে বাড়ির বাইরে গেলে দু’জনই আকস্মিক বজ্রপাতের শিকার হন।
মান্দুরা গ্রামের ইউপি সদস্য (মেম্বার) সাহিন আলম জানান, বজ্রপাতের সাথে সাথেই মা-ছেলে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথেই কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।