শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪১

হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে ভবনের ছাদে উঠে আশ্রয় নেন হোটেলে থাকা ১৭ জন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আগুনে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।