ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির উঠানে খেলার সময় পাশের গর্তের পানিতে পড়ে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
গতকাল বুধবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ৪নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জিম মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রামের ইরান সর্দারের বাড়ির মো. রাব্বি মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ হাসান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।