ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের মাধবপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আজ রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মাধবপুর থানার ওসি জনাব, সোহেল রানা এরই মধ্যে গণমাধ্যমের কাছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এরপর পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়।
পরবর্তীকালে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।