রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

দাম বেড়েছে ডলারের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডলারের দাম বেড়ে গেছে। ব্যাংকগুলো এতদিন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২২ টাকা ৩০ থেকে ৩৫ পয়সা দরে ডলার কিনছিল। গতকাল মঙ্গলবার তা কিনেছে ১২২ টাকা ৯০ পয়সায়। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। এক সপ্তাহ আগেও আমদানিতে ১২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম নিয়েছিল ব্যাংকগুলো। বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। নিয়ম অনুযায়ী, বন্ধের সময়কার এলসি পরিশোধ এখনই করতে হবে। এতে ডলার কেনার চাহিদা বেড়েছে। আবার ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটেছে এবং যুদ্ধজনিত অনিশ্চয়তার কারণে বিদেশি রেমিট্যান্স হাউসগুলোও ডলারের জন্য বেশি দাম প্রস্তাব করছে। এতে ডলারের দাম কিছুটা বেড়েছে।