ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্বাচন স্থগিত শেরপুর তিন আসনের। জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে দলটির প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকালে নির্বাচন কমিশনার জনাব, আব্দুর রহমান মাসউদ গণমাধ্যমকে এতথ্য জনিয়েছেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী।
জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে।