শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২

সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিরপেক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও একটি পেশাদার বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জনাব, এ কে এম জাকারিয়া কাদির।
তিনি বলেন, একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বুধবার সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক প্রেস কনফারেন্স রুমে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা হাওরবেষ্টিত ও দুর্গম এলাকা, যা নির্বাচনি দায়িত্বকে অনেক বেশি চ্যালঞ্জিং করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন নিরাপদ করতে সুনামগঞ্জ জেলার সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে সুনামগঞ্জ বিজিবি।