বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬

মাটিচাপায় শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় মাটিচাপা পড়ে মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্য হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মোহাম্মদ নুরুল আমিন জালিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের হেলাল উদ্দিন ও তার ছোট ভাই সরওয়ার আলম দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছে।
প্রতিদিনের মতো শুক্রবার ভোরে পাহাড় কাটতে গেলে ডাম্পারের শ্রমিক মোহাম্মদ নুরুল আমিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।