ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেশি দামে নওগাঁয় এলপি গ্যাস বিক্রি করাসহ রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক জনাব, রুবেল আহমেদ।
জনাব, রুবেল আহমেদ বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্তিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।