বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২১

এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনিয়া (২৯) নামে ঢাকা রাজধানীর খিলগাঁও এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা খিলগাঁও থানাধীন কুসুমবাগ পুলিশ পার্কের বিপরীতে অবস্থিত পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সোনিয়ার স্বামী ফরকান জানান, পারিবারিক কলহের জেরে সোনিয়া নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তিনি দরজা ভেঙে সোনিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৪টা ২৫ মিনিটে সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।