রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮

কয়েক কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪২ কেজি গাঁজাসহ ঢাকা রাজধানীর ডেমরায় মো. সাদ্দাম হোসেন শাওন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।
ঢাকা ডেমরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ১২ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে ঢাকা ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন র‍্যাব-১০।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন শাওন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পৌরজাদী গ্রামের মৃত মাসুদ মোল্লার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, মাদক আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।