বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৪

বিটিআরসি ভবন ঘেরাও।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা ঢাকা আগারগাঁও প্লেকার্ড ও ব্যানার হাতে ভিড় করেন।
ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো- এনইআইআর সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।