ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাস্কফোর্সের অভিযানে সাতক্ষীরার তালায় পরিবেশের জন্য ক্ষতিকারক কাঠ ব্যবহারের অভিযোগে দুটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, রাহাত খান। এ সময় তার সঙ্গে ছিলেন, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক জনাব, বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক আশরাফ আলীসহ ১৫ জন বিজিবি সদস্য, ৩ জন পুলিশ সদস্য ও ৩ জন পরিবেশ কার্যালয়ের সদস্য।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।