সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বরিশাল নগরীতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশাল নগরীতে (২ তারিখ) রোজ মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ হাসিবুল হাসান এর নেতৃত্বে বরিশাল মহানগরীর রুপাতলী এলাকায় নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তেলের পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮” অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং এ সময় ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তায় ছিলো বিএসটিআই, বরিশাল ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ।