ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ঠাকুরগাঁওয়ের বুড়িরবাধ এলাকায় ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছেন জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
আজ শনিবার ভোর থেকে সকাল ১১টা অবদি বুড়ির বাঁধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার জনাব, খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার,সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান প্রমুখ।