বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫১

প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের মধ্যে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মাঠ ধূপখোলায় এ খেলা আয়োজিত হয়। সকালে খেলার উদ্বোধন করেন, বসুন্ধরা শুভসংঘ জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখ।
তরুণ ও নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ম্যাচটি ৪৫ মিনিট ধরে চলে।
খেলায় মুনীর একাদশ এবং হাসান একাদশের মধ্যে লড়াই চলে। লড়াই শেষে মুনীরের দল ৫-৩ গোলে জয়ী হয়। নির্দিষ্ট সময়েই খেলা শেষ হয়। প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনীর উদ্দিন শেখ ও রিয়াদ হাসান হিরা।
আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, এমন খেলা নিয়মিত আমাদের করা উচিত।