ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন চমক দিতে প্রস্তুত প্রযুক্তি জগতে অ্যাপল। আলোচিত প্রযুক্তি বিশ্লেষক মিন-চি কুর বরাতে জানা গেছে, আইফোন ১৬ প্রো সিরিজের শক্তিশালী এ১৮ প্রো চিপ ব্যবহার করে তৈরি হচ্ছে একটি সাশ্রয়ী নতুন ম্যাকবুক। এই প্রথমবারের মতো আইফোনের এ-সিরিজ চিপ কোনো ম্যাকবুকে ব্যবহৃত হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ১৩ ইঞ্চি স্ক্রিনের এ নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন শুরু হতে পারে ২০২৫ সালের শেষ প্রান্তিকে বা ২০২৬ সালের শুরুতে। ডিভাইসটি পাওয়া যাবে রুপালি, নীল, গোলাপি ও হলুদ রঙে। বর্তমানে অ্যাপলের সবচেয়ে কম দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ার, যার শুরু দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যায়।
তবে নতুন মডেলটির মূল্য আরও কম হতে পারে বলে আশা করা হচ্ছে। যা শিক্ষার্থী ও বাজেট ব্যবহারকারীদের কাছে এটিকে আকর্ষণীয় করে তুলবে।