বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৯

ডিজিটাল যাত্রা আনসার ও ভিডিপির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) তাদের ডিজিটাল যোগাযোগ কৌশলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা। বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত হয় দিনব্যাপী সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন বিষয়ক এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল জনাব, আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্দেশ্যে, আনুমানিক ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের কনটেন্ট আইডিয়া জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশনে ‘এআই’ এর ব্যবহার, স্ক্রিপ্ট রাইটিং, মোবাইল ভিডিওগ্রাফি, সম্পাদনা, ভিজ্যুয়াল এফেক্টস এবং সোশ্যাল মিডিয়ায় বাহিনীর উপস্থাপনাসহ আরও অনেক কিছু হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও হ্যাকার থেকে আনসার বাহিনীর ইমেইল, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে রক্ষার করার কৌশল ও প্রশিক্ষণ দেন কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান।