শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৭

১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এপ্রিলের প্রথম ১২ দিনে চলতি বছরে দেশে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৯৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
গতকাল রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চলতি মাসের ১২ দিনে প্রতি দিনে প্রবাস আয় এলো আট কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬ ডলার।
যা আগের মাস মার্চে আসা সর্বোচ্চ প্রবাস আয়ের চেয়ে কিছুটা কম। আগের মাস মার্চে প্রবাস আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।
মার্চে দিনে প্রবাস আয় এসেছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে এপ্রিলের প্রবাস আয় কিছুটা কমেছে।