সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৮

বিএমপি পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে আজ ২৬  ফেব্রুয়ারি  সকাল ৯ টায়।
মাস্টার প্যারেড  পরিদর্শন ও অভিবাদন গ্রহণ  করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলাম। পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও  ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্স এর পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে  বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব, খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাবা, রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”