সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৮

র‌্যালী ও আলোচনা সভা গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন করা হয় “তারুণ্যের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” শ্লোগানকে ধারন করে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও গৌরনদী পৌরসভার উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে গৌরনদী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে শেষ হয়।
এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী পৌর সভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, গৌরনদী পৌর সভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুর রব, মোঃ নুর আলম, মোঃ ফারুক হোসেন মোল্লা প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”