শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯

তিনজন নিহত ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় রাজশাহীর মোহনপুরে দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন তরুণ হলেন, নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. কাওসার (২০), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. শাহাদত (১৭) এবং একই উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাওসার আলী (১৭)।
দুর্ঘটনায় শ্রী সন্তু (৩০) নামের আরও এক আরোহী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার ওসি জনাব, আবদুল হান্নান বলেন, দুর্ঘটনার পর চালক কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ট্রাকচালককেও আটকের চেষ্টা করা হচ্ছে।