শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯

ড্রাম বিস্ফোরণে দগ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ওষুধ উৎপাদন কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায়।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার একটি ওষুধ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন, কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ উৎপাদন কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।