মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪

মরদেহ উদ্ধার এক রিকশাচালকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা খুলনায়। নিহত ওই রিকশাচালক হলো শহরের শিকারির মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে তামিম (১৬)।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মীর আতাহার আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু না অন্যকিছু তা জানা যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।