বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩১

দাম কমানোর ঘোষণা স্বর্ণের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বর্ণের ভরিতে দেশের বাজারে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের নতুন দাম আজ মঙ্গলবার থেকে হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ৬০৪ টাকা।