মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪

নতুন এসপি’র মতবিনিময়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ বাহিনীকে শতভাগ জনমুখী গড়ে তুলতে কাজ করছেন, বলে জানিয়েছেন বরিশালের নতুন পুলিশ সুপার (এসপি) জনাব, মো. শরীফ উদ্দীন।
গতকাল সোমবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
এর আগে রবিবার তিনি বরিশাল জেলা পুলিশ সুপার পদে যোগ দেন।
পুলিশ সুপার জনাব, শরিফ উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।
পুলিশ ও সাংবাদিকের মধ্যকার সুসম্পর্ক যত ঘনিষ্ট হবে অপরাধ তত নিয়ন্ত্রণ হবে। পুলিশ সমাজের প্রতিনিধিত্ব করে এবং জনসাধারণ সবাই ভালো হয়ে গেলে পুলিশের আর দরকার হবে না, তাই শতভাগ জনমুখী পুলিশবাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
এ সময় সভায় বরিশালের বিভিন্ন মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।