মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৩

মাদক বহনে যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায় (২৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর এ ঘটনা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। জব্দ করা মাদকের বাজার মূল্য ৯ কোটি টাকার বেশি।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আটক হরসিত রায় (২৫) দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্মনারায়ণ রায়ের ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক যুবককে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মনিরুল ইসলাম।