মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০২

কয়েকজন আটক বিদেশি পিস্তলসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ কুষ্টিয়ার দৌলতপুরে তিন যুবককে আটক করেছেন দৌলতপুর থানা-পুলিশ। গতকাল শনিবার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নাজমুল হুদা।
আটক যুবকেরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচরা এলাকার আতিকুজ্জামান (৩২), আবু জাফর (৩২) ও রাসেল হোসেন (২৫)।
ওসি জনাব, নাজমুল হুদা বলেন, জয়রামপুর এলাকায় পুলিশের তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যুবককে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক তিন যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি এবং তিনি বলেন, মামলা শেষে তাদেরকে আজ রবিবার কারাগারে পাঠানো হবে।