মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০২

ইয়াবাসহ একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে টেকনাফের হোয়াইক্যংয়ে ১২হাজার ৬শ’ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছেন বিজিবি।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ডগ স্কোয়াডের তল্লাশিতে ইয়াবা উদ্ধার করা হয়। আটক আনোয়ার হোসেন (৩০) হোয়াইক্যং নাছর পাড়ার রহিমের ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জনাব, সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পিএসসি) জানান, আটক আসামিকে জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।