মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৮

উৎসব উদযাপন অনলাইন গৌরনদী ২৪ ডটকমের।

ডেইলি ক্রাইম বার্তা : গৌরনদী ২৪ ডটকম পএিকার যুগপূর্তি উৎসব ২০২৪ উপলক্ষে বরিশাল গৌরনদীতে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। র‌্যালিটি বরিশাল গৌরনদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কারিতাস মিলনায়তনে কেককেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গমেজ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস, এম, শামীমুল হক, আগৈলঝাড়ার সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠের প্রতিনিধি ওমর আলী সানিসহ আরও অনেকে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”